ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যু

মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৪:৫৪

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আইনজীবী অধ্যাপক মমতাজ বেগম (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ভূতের গলি এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত মমতাজ বেগম আওয়ামীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বারের সাবেক সভাপতি প্রবীন আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিণী।

পরিবার সুত্র জানায়, অধ্যাপক মমতাজ বেগম গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর ভূতের গলি (নর্থ রোড) জামে মসজিদে জানাজা শেষে তাকে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। 

মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় মুক্তিযুদ্ধে এই নেত্রীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রত সমবেদনা জানান।

এ ছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী  শ, ম, রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট বারের সভাপতি এএম আমিনউদ্দিন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আরও পড়ুন

×