বিমানবন্দর থানায় ওসিসহ ৭ জন করোনায় আক্রান্ত
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৬:৩৮ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৮:২০
করোনাভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ সদস্যরা। রোববার পর্যন্ত এ থানার ওসিসহ (তদন্ত) ৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, আকাশ পথে যাতায়াতের প্রধান পথ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দেশি-বিদেশি যাত্রীরা যাতায়েত করেন। এ এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, স্বর্ণ চোরাকারবারি, আদমপাচারসহ বিভিন্ন মামলার তদন্তের প্রধান ভূমিকা পালন করে বিমানবন্দর থানা পুলিশ। তাই বেশি মানুষের সঙ্গে মেশার কারণে তাদের করোনাআক্রান্তের ঝুঁকিও বেশি। দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর নিরাপদ থাকতে সরকারের দেওয়া স্বাস্থ্য সুরক্ষা পোষাক পরে তারা দায়িত্ব পালন করেন। এরপরও করোনায় আক্রান্ত হন এ থানার পরিদর্শক তদন্তসহ ৭ পুলিশ সদস্য।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী সমকালকে বলেন, করোনা আক্রান্ত পরিদর্শক তদন্তসহ ৭ সদস্য বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।