ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মায়ের ইন্তেকাল

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মায়ের ইন্তেকাল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০০:৫৬ | আপডেট: ০৪ জুন ২০২০ | ১০:১১

জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি রত্নগর্ভা মা জাহানারা হোসেন আর নেই।

বুধবার দিবাগত রা‌ত ১২টার পর রাজধানীর পপুলার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি ই‌ন্তেকাল ক‌রে‌ন (ইন্না লিল্লাহি...রাজিঊন)। তি‌নি বার্ধক্যজনিত রো‌গে ভুগ‌ছি‌লেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

কর্মজীবনে সফল ও উচ্চ শিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। তার ৫ মেয়ে ও ৪ ছেলে সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। তিনি সন্তান, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার মরহুমার নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

আরও পড়ুন

×