ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সপরিবারে করোনায় আক্রান্ত বাসদ নেতা রেজা

সপরিবারে করোনায় আক্রান্ত বাসদ নেতা রেজা
×

রেজাউর রশীদ খান রেজা- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৭:২০

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ-বিএসডি) আহ্বায়ক রেজাউর রশীদ খান রেজা সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা রেজার সঙ্গে তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সনচারী প্রতিভা এবং ছেলে এমবিএ ছাত্র শ্বাশত প্রতিকেরও করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তারা তিনজনই বাসায় আইসোলেশনে রয়েছেন। আইইডিসিআর’র নির্দেশনা অনুসারে চিকিৎসা চলছে তাদের।

মঙ্গলবার রশীদ খান রেজা নিজেই সমকালকে এ সব তথ্য জানান। তিনি করোনা থেকে আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

আরও পড়ুন

×