ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

নাম ভাঙিয়ে করোনার স্যাম্পল সংগ্রহ ও অর্থ আদায়

সতর্ক থাকতে বলল রিজেন্ট হাসপাতাল

সতর্ক থাকতে বলল রিজেন্ট হাসপাতাল
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ০৪ জুলাই ২০২০ | ০৮:৪৯

রাজধানীর রিজেন্ট হাসপাতালের নাম ভাঙিয়ে করোনাভাইরাস পরীক্ষার স্যাম্পল সংগ্রহ ও অনৈতিকভাবে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সবাই সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ পারভেজ বলেন, ইদানিং কিছু অসাধু চক্র রিজেন্ট হসপিটালের নাম ভাঙিয়ে করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহ ও অনৈতিকভাবে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এটি রিজেন্ট হসপিটালের দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন হওয়ার হুমকিস্বরূপ। এ বিষয়ে রিজেন্ট হাসপাতালের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে শনিবার হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রিজেন্ট হাসপাতালের নির্ধারিত হটলাইন নাম্বার  ০১৯৫৮৪১৮১১৩, ০১৯৫৮৪১৮১১৬ ব্যতীত করোনা টেস্ট সেবা না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়। এই হট লাইন ছাড়া কেউ যদি করোনা টেস্ট সেবা নিতে প্রতারক চক্রের সহায়তা নেন, তাহলে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে আরও বলা হয়, দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর প্রথম থেকেই রিজেন্ট হসপিটাল মানবতার সেবায় এগিয়ে এসেছে। ভয়ঙ্কর এই মহামারি প্রতিরোধ করতে সম্মুখযোদ্ধা হিসেবে রিজেন্ট হাসপাতাল সরকারের সহযোগী হিসেবে সাহস ও সুনামের সাথে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।

আরও পড়ুন

×