ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নারী উদ্যোক্তাদের জন্য এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস নিয়ে ’উই’

নারী উদ্যোক্তাদের জন্য এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস নিয়ে ’উই’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৫:৪৪

দেশীয় নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম ওমেন অ্যান্ড ই কমার্স ফোরামের (উই) উদ্যোগে উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জ উত্তরণে আগামী বারো মাসে ১২ জন আন্তর্জাতিক ট্রেইনারকে আমন্ত্রণ জানানো হবে।

’এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস’ শীর্ষক এই কর্মসূচি সিরিজ ওয়ার্কশপ হিসেবে চলবে। উই- এর উপদেষ্টা সৌম্য বসুর এই ট্রেনিং মডেল সারা পৃথিবীতে জনপ্রিয় যেটি বাংলাদেশে আনলো উই।

আগামী ১৮ ই জুলাই সকালে সেশন নেবেন পেপারদিন ইউনিভার্সিটির বিজনেস স্কুলের এন্টারপ্রিনিয়রশীপ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং আর্লি এক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারী কক্স। 

তার সেশনের পর বেলা ১২টায় যুক্ত হবেন তথ্যযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আয়োজনের উদ্বোধন ঘোষণা করার পর ল্যারি কক্সের সেশনটি বাংলায় প্রচারিত হবে উই- এর গ্রুপে। সেখানে সেশন নেবেন থট-এর চেয়ারম্যান মাহবুবুল আলম। আয়োজনটি প্রতি মাসে একবার উই-এর আয়োজনে,  আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত হবে।

উই-এর  গ্রুপের সদস্য সংখ্যা প্রায় পাঁচ লাখ। সংগঠনটির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সংগঠনটির চার লাখ সদস্য পূর্তির দিন সংগঠনটির গ্রুপে লাইভে আসেন প্রতিমন্ত্রী পলক, সংগঠনের সভাপতি নাছিমা আক্তার নিশা, সংগঠনটির অ্যডভাইজর রাজিব আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×