শেখ হাসিনার 'কারাবন্দি দিবস’-এ খাবার বিতরণ দক্ষিণ মহানগর যুবলীগের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৭:৫৪
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ৫ শতাধিক দুস্থ- প্রতিবন্ধীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
একই দিন পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় রিকশা চালকদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। পাশাপাশি সূত্রাপুরের শিংটোলা জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্ববাস্থ্য কামনা করে দোয়ার আয়োজনও করা হয়।
২০০৭ সালের ১৬ জুলাই তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ফখরুদ্দিনের নেতৃত্বাধীন সরকার। আন্দোলন, সংগ্রমামের মধ্য দিয়ে দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হন তিনি। এরপর থেকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দিনটিকে কালো দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বাহাদুর শাহ পার্কে খাবার ও বস্ত্র বিতরণের সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, করোনা সংকটেন কারনে বঙ্গবন্ধু কন্যার কারাবন্দি দিবসে সাংগঠনিক কর্মসূচি নেই। কিন্তু যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় তিনি প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেছেন।
তিনি বলেন, এছাড়া স্থানীয় মসজিদে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
- বিষয় :
- দক্ষিণ মহানগর যুবলীগ