গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট (ছবি- সংগৃহীত)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১১:০১ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ১১:৪১
রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। শনিবার সকালে মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে।
দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের ড্রোন দিয়ে আগুন পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
