ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
×

.

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ২৩:০০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ০০:১৬

রাজধানীর মিরপুরের কালশীতে একটি ছয় তলা ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পথে আরও চার ইউনিট রয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার রাতে কালশীর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের ওপর তলায় অবস্থিত একটি কারখানায় আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আসেনি বলে জানান তিনি।

আরও পড়ুন

×