ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিলেন হাবিবুল হাসান হাবিব

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিলেন হাবিবুল হাসান হাবিব
×

লে. কর্নেল (অব.) হাবিবুল হাসান হাবিব

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:০৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিয়েছেন লে. কর্নেল (অব.) হাবিবুল হাসান হাবিব। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।

জাতিসংঘের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও কমান্ডো প্রশিক্ষক হাবিব এলাকার জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করে বলেছেন, তিনি সুযোগ পেলে ক্যান্টনমেন্ট, ভাষানটেক, গুলশান, বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিটি সমস্যা সমাধান করবেন।

হাবিব জানান, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাসী। সে চিন্তাধারা থেকেই জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চান। তাই আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকতে চান ভোটের মাঠে।

হাবিবুল হাসান হাবিব ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে ২১তম লং কোর্সে প্রথম সারির অফিসার হিসেবে কমিশন লাভ করেন। সাঁজোয়া অফিসারের পাশাপাশি দেশ বিদেশে বিশেষ বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত একজন কমান্ডো। এছাড়া দেশে কমান্ডো, অপারেশনাল ও লজিস্টিক শাখায় বিভিন্ন পদবীতে চাকরি করেন। 

তিনি পুরষ্কার স্বরূপ বিজিবি মহাপরিচালকের সম্মাননা (অপারেশনাল) প্রাপ্ত হন। এছাড়াও দেশের বাইরে পূর্ব আফ্রিকা, বরুন্ডীতে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দীর্ঘ ২ বছর চাকরি করেন এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নিকট থেকে সম্মাননা কমেন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। তাছাড়াও তিনি ১৯৯৬-৯৭ সালে কুয়েতে এবং ২০১৪-১৫ সালে কঙ্গোতে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ফোর্স কমান্ডারের সম্মাননা কমেন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। পরে ২০১৯ সালে লে. কর্নেল পদবী নিয়ে স্বাভাবিক অবসরে যান।

আরও পড়ুন

×