ডিআরইউ ডিবেটং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্যসচিব আরিফ
এম এম জসিম ও শেখ মো. আরিফ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৬
সদস্য এবং সদস্যদের সন্তানদের মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে সমানে রেখে গঠিত হয়েছে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’। নয় সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) এবং সদস্যসচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ।
আজ সোমবার ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন- নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদী, কাজী শহীদুল আলম, মো. রিয়াসাদ আজিম এবং আসিফ জামান সুমিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সিদ্ধান্তমতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
