ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাবির মুকসুদপুর উপজেলা ছাত্র সমিতির সভাপতি এলিন, সম্পাদক আলী

ঢাবির মুকসুদপুর উপজেলা ছাত্র সমিতির সভাপতি এলিন, সম্পাদক আলী
×

এলিন ইসলাম ও মোহাম্মদ আলী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২২:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মুকসুদপুর উপজেলা ছাত্র সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরে আয়োজিত সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। আগামী এক বছরের জন্য এই কমিটির সভাপতি হয়েছেন এলিন ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

কমিটিতে সহ–সভাপতি হয়েছেন মো. আলম শেখ, মো. নাইমুল হাসান, অনিরুদ্ধ বিশ্বাস, বাধন মৃদুল ও সুমী। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিবুল হাসান বাপ্পি, শিশির মল্লিক, নাসিমুল হাসান, মো. শামিম শেখ ও সাকিব আহমেদ রাজ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোহানুর রহমান সোহান ও সহ-সাংগঠনিক সম্পাদক আবেশ সাফায়েত। দপ্তর সম্পাদক হয়েছেন আকাশ মোল্যা, অর্থ সম্পাদক তাকিম রহমান, সাংস্কৃতিক সম্পাদক জ্যোতিশ বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাওন হাসান ছাত্র কল্যাণ সম্পাদক ইসরাত জাহান ও সহ–ছাত্র কল্যাণ সম্পাদক সাফুরা তাবাসসুম অর্ণি। এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন লিমন আহমেদ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার নিউজের হেড অব আউটপুট ফারাবী হাফিজ, বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স আল আমিন, মুকসুদপুর উপজেলা ছাত্র সমিতির সাবেক সভাপতি শেখ হারুন, সিনিয়র সহ–সভাপতি মাজহারুল ইসলাম রবিন প্রমুখ।

আরও পড়ুন

×