যাত্রাবাড়ীতে লিফটের ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে নারী নিহত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ২৩:০২ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ০০:৩৫
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লিফটের ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে বাপ্পি জানান, চার তলা বিশিষ্ট বাসার ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতা বশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে স্বজনরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
