‘নগদ’ দিয়ে কেনাকাটা করে হেলিকপ্টারে ভ্রমণ করলেন ইমন ও আফজাল
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২১:২৯ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ২১:২৯
রোজা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ‘হেলিকপ্টার ভ্রমণ’ ক্যাম্পেইনে পুরস্কার জিতেছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন। কেনাকাটা করে নগদ পেমেন্ট করে সম্প্রতি তারা এ পুরস্কার জেতেন বলে মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজয়ীদের জন্য কাপল বা জুটি হিসেবে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ রাখা হয়।
প্রথম বিজয়ী কাজী ইমন, যিনি রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা এবং একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কর্মরত। তিনি তার স্ত্রী সাদিয়া ও মেয়েকে নিয়ে জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করেন। ভ্রমণ শেষে সাদিয়া বলেন, “নিজেকে পাখির মতো মনে হয়েছে, অসাধারণ এক অনুভূতি।” ইমনও জানান, বিমানে ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও হেলিকপ্টারে ওঠা তার জন্য একেবারেই নতুন ছিল এবং এটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, মিরপুরের বাসিন্দা আফজাল হোসেন এই ক্যাম্পেইনের আরেকজন বিজয়ী। তিনি একটি সুপারশপে কর্মরত এবং তার সহকর্মী মাসুদ রানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার ভ্রমণে অংশ নেন। ভ্রমণ শেষে আফজাল বলেন, “এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। এমন পুরস্কার পাবো, কখনো ভাবিনি।”
মূল পুরস্কারের পাশাপাশি এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক সুবিধা পেয়েছেন। জুতা, পোশাক ও অনলাইন শপিংসহ বিভিন্ন খাতে নগদ ওয়ালেটের মাধ্যমে লেনদেন করে গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করেন।
এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, গ্রাহকদের কাছ থেকে এই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং বিজয়ীদের আনন্দই তাদের এমন উদ্যোগ চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। তিনি জানান, গ্রাহকদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে নগদ ভবিষ্যতেও এ ধরনের সৃষ্টিশীল ক্যাম্পেইন পরিচালনা করবে।
- বিষয় :
- নগদ
- পুরস্কার
- হেলিকপ্টার
