ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন করে ১৩ লাখ টাকা আত্মসাৎ

চক্রের এক সদস্য গ্রেপ্তার

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন করে ১৩ লাখ টাকা আত্মসাৎ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ২১:০৬

ক্রেডিট ও ডেবিট কার্ড প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত রাকিবুল ইসলামকে গতকাল রোববার রাতে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, খুলনা বিদ্যুৎ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত ৬ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অজ্ঞাতনামা এক ব্যক্তির কল পান। ওই ব্যক্তি নিজেকে ডাচ-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’ ডেবিট ও ক্রেডিট কার্ড আপগ্রেডেশন সংক্রান্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কার্ডের তথ্য হালনাগাদের কথা বলেন। ভুক্তভোগী তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যক্তিগত তথ্য ওই ব্যক্তিকে দেন। এর সুযোগ নিয়ে প্রতারক চক্র ১৩ লাখ ৭৫ হাজার ৫১ টাকা ব্যাংক হিসাব থেকে তুলে আত্মসাৎ করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা করেন। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট মামলাটির তদন্ত শুরু করে রাকিবুলের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। এরপরই তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর বাইসাপাড়ায়।

আরও পড়ুন

×