ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ডেমরায় পাশাপাশি দুই কারখানায় আগুন, দুজন দগ্ধ

ডেমরায় পাশাপাশি দুই কারখানায় আগুন, দুজন দগ্ধ
×

ঢাকার ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার একটি টিনশেড কালি কারখানায় গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:৩০

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে পাশাপাশি দুটি কারখানায় আগুনে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন– কারখানার সহকারী অপারেটর সুজন ও ফায়ার ফাইটার নাঈম হোসাইন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে আমুলিয়ার দুটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। একটি কালি তৈরির, অপরটি প্লাস্টিক প্যাকেজিং সরঞ্জামের কারখানা। দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করায় ধাপে ধাপে আটটি ইউনিট পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, আমুলিয়া এলাকা থেকে দুজনকে দগ্ধ 
অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে সুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। নাঈম হোসাইনের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে।
 

আরও পড়ুন

×