ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি: মাহদী আমিন

সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি: মাহদী আমিন
×

বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৯:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি করা। বর্তমানে শিক্ষা ও কর্মসংস্থানের মাঝে কোনো সংযোগ নেই। আমরা মনে করি, দক্ষতা ও কারিগরি দিকই হচ্ছে শিক্ষা ও কর্মসংস্থানের মেথড।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, সামনের দিনে বাংলাদেশকে যেভাবে গড়ে তোলা হবে সেখানে শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতার সমন্বয় থাকবে। অনার্স পাস করার পরে দেখা যাচ্ছে কারো কারো চাকরি হচ্ছে না। অনেকেই আছেন পিএইচডি করার পরও কর্মসংস্থান হচ্ছে না। তার মানে ‘কনসেপচুয়াল’ কিছু সমস্যা আছে যেগুলোতে কাজ করা প্রয়োজন। 

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা ভিশন আছে। আমরা আজ থেকে পাঁচ বছর পরে কোথায় যেতে চাই, ১০ বছর পরে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই সেটা আমাদের ইশতেহারে তুলে ধরেছি। প্রধানমন্ত্রী নির্বাচনী পথযাত্রায় অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ছিল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, খালখানন কর্মসূচি। তিনি নির্বাচিত হওয়ার পর ৩ মাসের ভেতরে অনেক কিছু বাস্তবায়ন শুরু করেছেন।’

আরও পড়ুন

×