শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আবারও আগুন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২৩:৫৪ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ০০:১৩
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ৯ নম্বর গেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই সময় বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। আগুন নেভানোর এই কার্যক্রমে যুক্ত থাকা ২৫ জন আনসার সদস্যসহ সর্বমোট ৩৫ জন ব্যক্তি আহত হন বলে জানা যায়।
- বিষয় :
- বিমানবন্দর
- আগুন
