ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মিরপুর বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২০:৫৬

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে আটক করেছে মোবাইল কোর্ট। সোমবার মোবাইল কোর্ট আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক দুই দালালের মধ্যে সাজ্জাদুল ইসলাম তুষার (৩০)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোশারফ (৪৮)কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

×