ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক আধুনিক পশু জবাইখানা: ডিএসসিসি প্রশাসক

জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক আধুনিক পশু জবাইখানা: ডিএসসিসি প্রশাসক
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় পশু জবাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ডিএসসিসির অব্যাহত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই আধুনিক পশু জবাইখানা। সিটি কর্পোরেশনের এই আধুনিক স্থাপনায় লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জন দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা করে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হয়।

তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ দূষণমুক্ত ও নিরাপদ মাংস পাবে। নাগরিকরা বাজার থেকে মাংস কেনার সময় পশুটি কোথায় জবাই করা হয়েছে তা যাচাই করে নেবেন বলে আমি আশা করি।

আরও পড়ুন

×