ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাকার গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন কানাডার প্রতিমন্ত্রীর

ঢাকার গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন কানাডার প্রতিমন্ত্রীর
×
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৬:৫৮

ঢাকা সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই রাজধানীর ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। সোমবার কানাডা সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি এই উপাসনালয়টি পরিদর্শন করেন।

গুরুদুয়ারে পৌঁছালে কানাডার প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের সভাপতি অমর চান্দ, সহ-সভাপতি ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় এবং সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী। এ সময় গুরুদুয়ার নানক শাহীর গ্রন্থি জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ ‘শ্রীগুরু গ্রন্থ সাহিব’ পাঠ করেন এবং হুকুম নামা ও আরদাস সম্পন্ন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রণদীপ সারাই গুরুদুয়ার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশে অবস্থিত সব গুরুদুয়ারার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব গুরুদুয়ারার উন্নয়নের বিষয়ে কানাডা সরকারের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×