ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পোলিওমুক্ত বিশ্ব গড়তে ঢাকায় রোটারির র‍্যালি

পোলিওমুক্ত বিশ্ব গড়তে ঢাকায় রোটারির র‍্যালি
×
×

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‍্যালি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ০২:২১

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। শনিবার হাতিরঝিল লেক রোডে আয়োজিত এ কর্মসূচিতে রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।

র‍্যালিতে পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতামূলক বার্তা, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমের প্রতি সংহতি জানান।

র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ডা. ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা।

কর্মসূচিতে শিশুদের পোলিও টিকাদানে উৎসাহিত করা, এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূলে কাজ করছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন

×