ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন তরুণী

প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন তরুণী
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৩:১৭

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় রোজিনা আক্তার নামে এক তরুণীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী মো. শরীফের বিরুদ্ধে। সোমবার রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, এসিডে রোজিনার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোজিনার ভাই মো. জামাল জানান, নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তার বোন। তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে তার প্রাক্তন স্বামী মো. শরীফ তাকে লক্ষ্য করে এসিড ছোড়েন। এতে রোজিনার শরীরের কিছু অংশ ঝলসে যায়।

জামাল জানান, রাত ১০টার দিকে রোজিনাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আরও পড়ুন

×