ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
×
×

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২০:৩৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ২০:৪০

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে শামসুল হক টাওয়ারের বিপরীত পাশে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় একটি প্লাস্টিকের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুনের খবর পাওয়া যায়। এরপর ৫টা ৪৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন

×