ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:৩৩

নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ইনার হুইল ক্লাব অব অরণ্য গুলশান ঢাকা ও ইনার হুইল ক্লাব অব অরা ঢাকার যৌথ উদ্যোগে এ র্যা লির আয়োজন করা হয়।

ঢাকার গুলশান-২ নম্বর গোলচত্বরে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের চেয়ারম্যান শামীম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি নাসিম আনোয়ার হোসেন।

র‌্যালিতে দুই ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

র‌্যালি থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজক দুই ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট ইসরাত জাহান ও দিলশাদ জাকিয়া বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যক্তি বা কোনো সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।

তারা আরও বলেন, পরিবার থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নারী ও শিশুরা যেন ভয়মুক্ত, নিরাপদ ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×