পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:৩৯
রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে রাস্তার পাশে পার্কিংয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
মিল্লাত ক্যাম্প লাগোয়া ওই সড়কে বিভিন্ন পরিবহনের বাস দাঁড় করে রাখা হয়। আগুন দেওয়া বাসটিও সেখানে রাখা ছিল বলে জানায় পুলিশ।
- বিষয় :
- রাজধানী