বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০০:৫৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ | ০১:০৪
বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট চালু হয়েছে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে। ব্র্যান্ডটির একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের উদ্যোগে নতুন এই রেস্তোরাঁ চালু করা হয়েছে।
২০০৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কেএফসি। প্রতিষ্ঠানটির পথচলায় নতুন মাইলফলক হিসেবে ৫০তম আউটলেটটি উদ্বোধন করা হয়।
আধুনিক নকশা ও সাজসজ্জায় তৈরি রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রাখা হয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ। কেএফসির নতুন আন্তর্জাতিক নকশা অনুসরণে তৈরি এই আউটলেটটি বাংলাদেশের অন্যতম বড় রেস্তোরাঁ। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন।
রেস্তোরাঁটি সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। এতে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। এর মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই সহজে ও দ্রুত খাবারের অর্ডার দিতে পারবেন।
৫০তম আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রান্সকম ফুডসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
নতুন আউটলেট চালু প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, বাংলাদেশে কেএফসির অগ্রযাত্রা তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য তাঁরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও গ্রাহকদের প্রত্যাশা পূরণে মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বসুন্ধরা
- রেস্টুরেন্ট