ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কারওয়ান বাজারে ব্যাগে মিলল ৮ হাতবোমা

কারওয়ান বাজারে ব্যাগে মিলল ৮ হাতবোমা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১২:৫৪

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি বাজারের ব্যাগের ভেতর থেকে আটটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে লা-ভিঞ্চি হোটেলের সামনের সড়কে ব্যাগটি পাওয়া যায়। পরে পুলিশ বোমাগুলো ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে পথচারীরা রাস্তার ওপর বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় সেটির মালিক না পাওয়ায় সন্দেহ হয়। ধীরে ধীরে কারওয়ান বাজারে সবজির গাড়ির ভিড় বাড়তে থাকলে লোকজন ব্যাগটি সরাতে গিয়ে ভেতরে বোমা দেখে পুলিশকে খবর দেয়।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল বিভাগের এডিসি রহমত উল্লাহ চৌধুরী জানিয়েছেন, হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, বোমাভর্তি ব্যাগটি কে বা কারা ফেলে গেছে এর অনুসন্ধান শুরু হয়েছে। এজন্য আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে। রাস্তায় বোমা ফেলে রাখার উদ্দেশ্য জানতেও তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

×