চোরাই স্বর্ণালঙ্কারসহ গৃহকর্মী গ্রেপ্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২১ | ১১:৫২
রাজধানীর রামপুরার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করে। তিনি পূর্ব রামপুরার ওই বাসায় গৃহকর্মী হিসেবে যোগদান করার তিনদিন পর স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যান। রোববার ঢাকা মহানগর পুলিশের মিন্টোরোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন,
অনলাইনের মাধ্যমে যোগাযোগের পর গত ১৯ জুলাই নূপুর আক্তার (৩০) নামের ওই
নারী ১০ হাজার টাকা বেতনে পূর্ব রামপুরার একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। ২৩
জুলাই বাসা থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটানায় গৃহকর্তা রামপুরা থানায় মামলা করলে ওই গৃহকর্মীকে গ্রেপ্তারের পর
তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা
হয়।
- বিষয় :
- রাজধানী
- স্বর্ণালঙ্কার
- গ্রেপ্তার
- গৃহকর্মী
