ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দালাল চক্র নির্মূলে সরকারের নজর দেওয়া উচিত: ড. খলীকুজ্জমান

দালাল চক্র নির্মূলে সরকারের নজর দেওয়া উচিত: ড. খলীকুজ্জমান
×

ড. কাজী খলীকুজ্জমান আহমদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৯

এক শ্রেণির দালাল চক্রের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য গৃহকর্মী হিসেবে যাওয়া নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। তাই দেশ থেকে কারা, কীভাবে, কাদের মাধ্যমে বিদেশে যাচ্ছেন সেদিকে লক্ষ্য রাখা জরুরি। দালাল ও ধান্ধাবাজদের নির্মূলে সরকারের নজর দেওয়া উচিত। 

বুধবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদি ড. কাজী খলীকুজ্জমান আহমদ এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কর্মজীবী নারী সংগঠনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'বাংলাদেশের অভিবাসী শ্রমিক : আইন ও বাস্তবায়ন' শীর্ষক এ সেমিনার হয়। সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া সফিকুলের সভাপতিত্বে সেমিনারে আরও আলোচনা করেন সাংসদ শিরীন আখতার, নূরুল ইসলাম, সৈয়দ সাইফুল হক, ড. উত্তম কুমার দাস, হাসান ইমাম, সারওয়াত বিনতে ইসলাম, রোকেয়া রফিক প্রমুখ। সঞ্চালনার দায়িত্ব ছিলেন সংগঠনের সহসভাপতি উম্মে হাসান ঝলমল।

ড. খলীকুজ্জমান বলেন, দালালদের নির্মূল করা না গেলে অভিবাসী শ্রমিকের সমস্যার সমাধান হবে না। শুধু তারা নন, অনেক শিক্ষিত লোকও দালালদের খপ্পরে পড়েন। তাই চিহ্নিত দালালদের আইনের আওতায় আনা গেলে বাকিরা হুঁশিয়ার হবে। তিনি বলেন, এখন দক্ষ জনশক্তি ছাড়া বিদেশ যাওয়ার দিন শেষ। নারীরা বিদেশ যাবেন, তবে গৃহকর্মী হিসেবে কোনো নারী যাবেন না- এ ব্যাপারে সবাইকে একমত হতে হবে।

জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। কৃষক, পোশাক শ্রমিক ও অভিবাসী শ্রমিকরা অর্থনীতির কারিগর। তারা দেশকে এগিয়ে নিচ্ছে। এদের দিকে বিশেষ নজর দিতে হবে।

আরও পড়ুন

×