মুগদায় কিশোরকে ছুরি মেরে হত্যা, গ্রেপ্তার ২
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০০:৫২
রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় মাহিন নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মাণ্ডার ল্যাটকার গলি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নিহতের মা রোজিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, নিহত মাহিন ও হত্যাকারীরা পরস্পরের পরিচিত। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের জানান, এ ঘটনায় শনিবার সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
