শেষ হলো শীতকালীন শিক্ষা শিবির
গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা আয়োজিত তিন দিন ব্যাপী চতুর্দশ শীতকালীন ‘শিক্ষা শিবির-২০২০’ এ শিক্ষার্থীদের প্রতিযোগীতামূলক নাটক প্রযোজনার একটি দৃশ্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:৪৮
শেষ হলো গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা আয়োজিত তিন দিন ব্যাপী চতুর্দশ শীতকালীন ‘শিক্ষা শিবির-২০২০’। গত ২ জানুয়ারী থেকে শুরু হয় শিক্ষা শিবিরের মূল আয়োজন। উদ্ভোধন করেন একুশে শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব জনাব র. আ. মাহমুদ সেলিম।
শিক্ষা শিবিরে দুই দলে বিভক্ত একশত পঞ্চাশ জন শিশু অংশ গ্রহণ করেছে। প্রথমদিন জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়। এতে অংশগ্রহণ কারী শিশু-কিশোররা দিনভর গান, নাচ,, আবৃত্তি, ছবি আঁকা,উপস্থিত বত্তৃতা, বিতর্ক, গল্প বলা, মার্চ পাষ্ট, নিয়ম শৃংঙ্খলা ও তাবু সজ্জার প্রতিযোগিতায় অংশ নেয়।
৩ জানুয়ারী তাবু জলসায় (ক্যাম্প ফায়ার) দুই দলের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে থাকেন বিশিষ্ট নাট্য শিল্পি আব্দুল আজিজ ও প্রফেসর আমিনুল ইসলাম।

৪ জানুয়ারী শনিবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের দলীয় ও ব্যক্তিগত পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত সচিব জনাব মো: ফারুক।
তিন দিনের এই শিক্ষা শিবিরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মেদ পান্নু এবং শিবির অধ্যক্ষের দায়িত্ব পালন করেন মেলার সহ-সভাপতি ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু এবং শিবির সচিব মেলার সাধারন সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা।
সংগঠনের সভাপতি এ.এম শফিউর রহমান দুলুর তত্বাবধানে এবং মেলার একঝাক নিবেদিত কর্মীর প্রচেষ্টায় এ শিক্ষা শিবিরে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা আনন্দ ও নিয়মবর্তিতার শৃংখলে জীবনকে গড়ে তোলার এক চমৎকার প্রচেষ্টায় ব্রত হয়।
- বিষয় :
- শিতকালীন শিক্ষা শিবির
- বিনোদন
