ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবীন উদ্যোক্তাদের মিলনমেলা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবীন উদ্যোক্তাদের মিলনমেলা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:৫৩

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছোটার মানসিকতা ত্যাগ করে অন্যদের চাকরি দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। একজন সফল উদ্যোক্তাই পারেন এই ক্ষেত্র সৃষ্টি করতে এবং এখন থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির সফল শিক্ষাথী-উদ্যোক্তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর আদাবরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নবীন উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত এ কথা বলেন। তিনি উদ্যোক্তা সৃষ্টিতে বাংলাদেশ ইউনিভার্সিটির ভূমিকা, তাদের পরামর্শ, আর্থিক প্রনোদনা দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তাইফ সাদাত বর্তমান চাকরির বাজার, বেকারত্বের ভয়াবহতা উল্লেখ করে ভবিষ্যৎ সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তিনি উদ্যোক্তা ক্লাবের মাধ্যমে ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী-উদ্যোক্তাকে একটি প্লাটফর্মে সমবেত করে কীভাবে তাদের সহায়তা দিতে চান তা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান বক্তব্য দেন ও এ ইউনিভার্সিটির এ ধরনের সময়োপযোগী কার্যক্রম গ্রহণের জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়া অনুষ্ঠানে ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×