ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সিটি নির্বাচন বর্জনের হুমকি

জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সিটি নির্বাচন বর্জনের হুমকি
×

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৯:০৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ১০:৪৫

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, ইচ্ছাকৃতভাবে হিন্দু সম্প্রদায়কে ধর্মবিমুখ করার কুমতলবে পূজার দিনগুলোতে জাতীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এবার ঢাকায় ভোটের তারিখ দেওয়া হয়েছে সরস্বতী পূজার দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীসহ এ ধর্মের সব পেশার মানুষ এ দিন সকালে উপবাস থেকে জ্ঞানের দেবী সরস্বতীর পূজা ও বিশেষ আরাধনা করেন। তাই ৩০ জানুয়ারি নির্বাচন হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সরস্বতী পূজা করতে পারবে না। নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে স্কুল-কলেজে ভোটকেন্দ্র স্থাপনের ফলে ওইসব প্রতিষ্ঠানে পূজা বন্ধ হয়ে যাবে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি সাজেন কৃষ্ণ বল, মনিশঙ্কর মণ্ডল, অ্যাডভোকেট উজ্জ্বল কুমার মণ্ডল, চয়ন বাড়ৈ, সত্যজীব মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×