ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অস্টসিডিসির ‘থার্ড ন্যাশনাল জব ফেয়ার’ অনুষ্ঠিত

অস্টসিডিসির ‘থার্ড ন্যাশনাল জব ফেয়ার’ অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৭

অস্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (অস্টসিডিসি) আয়োজনে ‘থার্ড ন্যাশনাল জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ও সোমবার অস্ট ক্যাম্পাসে ‘আকিজ রিসোর্স প্রেজেন্টস অস্ট ন্যাশনাল জব ফেয়ার ২০২৫: ক্যারিয়ার সিম্পোজিয়াম ৩.০’, শিরোনামে এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হয়।

এতে হা-মীম গ্রুপ, আকিজ রিসোর্স, বিএসআরএম, এসিআই, বিকাশ, পেট্রোম্যাক্স, পাঠাও, রেনাটা, ইউনাইটেড আইগ্যাস, আড়ং, বিওয়াইডিসহ ৪০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এই জব ফেয়ারে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ও স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেন। এর মধ্যে আকিজ রিসোর্স শিক্ষার্থীদের জন্য সরাসরি ইন্টারভিউ গ্রহণ করে, যা শিক্ষার্থীদের জন্য বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল।

আয়োজকরা জানান, ‘সামগ্রিকভাবে এই থার্ড ন্যাশনাল জব ফেয়ার অস্টের শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত ফলপ্রসূ ও স্মরণীয় অভিজ্ঞতা ছিল। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই প্রত্যাশা।’

আরও পড়ুন

×