ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
×
×

মহানগর এক্সপ্রেস। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:২৭

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত চলবে। আগামী ২৬ অক্টোবর থেকে ট্রেনটির সম্প্রসারিত যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।

মহানগর এক্সপ্রেস বিরতিহীন ট্রেন নয়। যাত্রাপথে নির্ধারিত বিভিন্ন স্টেশনে থামবে এটি। স্টেশনগুলো হলো নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী। ফলে এসব এলাকার যাত্রীরাও সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণিতে ভ্রমণের সুবিধা থাকবে।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে বিরতিহীনভাবে চলাচল করছে আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত চলছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। এ দুটি ট্রেন অবশ্য যাত্রাপথের বিভিন্ন স্টেশনে বিরতি দেয়।

আরও পড়ুন

×