ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলবেন জাকের-হাসান

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলবেন জাকের-হাসান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৯:০৯

আসন্ন জিম্বাবুয়ে ‘এ’ দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে জিম্বাবুয়ে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে।

বিসিবি নির্বাচকরা প্রথম দুই ওয়ানডের জন্য একই স্কোয়াড রাখলেও তৃতীয় ওয়ানডের জন্য দলে ছয়টি পরিবর্তন এনেছেন। শেষ ম্যাচে যুক্ত করা হয়েছে আশিকুর রহমান শিবলি, জাকের আলী অনিক, রবিউল ইসলাম, আবু হাশেম, মঈন খান এবং হাসান মাহমুদকে। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আকবর আলী, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম এবং রাকিবুল হাসানের মতো ক্রিকেটাররা।

সিরিজের প্রথম দুটি ওয়ানডে ৮ ও ১০ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৩ জুন রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে সাদা বলের লড়াই শেষ হবে। এরপর সিলেটে শুরু হবে দুই ম্যাচের চার দিনের সিরিজ। যার প্রথমটি ১৭ জুন এবং দ্বিতীয়টি ২৪ জুন শুরু হবে। জিম্বাবুয়ে ‘এ’ দল দীর্ঘ আট মাস পর এই সফরের মাধ্যমে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের হাই পারফরম্যান্স স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ আকবর আলী, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌল্লা বর্ষণ ও রাকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের হাই পারফরম্যান্স স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, জাকের আলী, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল ইসলাম, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ ও হাসান মাহমুদ।

আরও পড়ুন

×