ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জ্যোতিদের সামনে নবীন ইন্দোনেশিয়া

জ্যোতিদের সামনে নবীন ইন্দোনেশিয়া
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৪:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৪:৩৬

ক্রিকেটে একেবারেই নতুন ইন্দোনেশিয়া। এশিয়া কাপ দিয়ে বড় মঞ্চে অভিষেক হতে যাচ্ছে তাদের। সেই ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সোমবার এশিয়া কাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এই প্রথম দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে জ্যোতি-নাহিদারাই ফেভারিট।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল বেশ অভিজ্ঞ। দেশ ছাড়ার সময় তারা এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্যের কথা বলে গেছেন। ২০১৮ সালে এশিয়া কাপের শিরোপাও জিতেছিল বাংলাদেশ। তবে গত কয়েকটি আসরে সেমির বাধা পার হতে পারছেন না তারা। গত কয়েক আসরেই শেষ চারে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। তাই এবার সেমিতে ভারতকে এড়াতে চায় বাংলাদেশ। 

সে জন্যই গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের লক্ষ্য তাদের। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে গ্রুপ পর্ব শুরু করতে দৃঢ়প্রতিজ্ঞ তারা। দলে শারমিন আক্তার, রিতু মনি, মারুফা আক্তার, নাহিদা আক্তারের মতো পরীক্ষিত তারকারা রয়েছেন। বাংলাদেশের মূল শক্তি হলো স্পিন বোলিং। পেস বোলিংয়ে মারুফাও আতঙ্ক ছড়াতে পারেন।

আরও পড়ুন

×