বাণিজ্য মেলায় ওয়ালটনের বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১৩:০৮
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন মডেলের স্মার্ট টিভি এনেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এর মধ্যে রয়েছে ফোর-কে (৪ক) রেজ্যুলেশনের টেলিভিশনসহ বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি। মেলা ও নতুন বছর উপলক্ষে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতেই ওয়ালটনের এই উদ্যোগ।
ওয়ালটন প্যাভিলিয়নে সকল টেলিভিশনে ১০ শতাংশ নিশ্চিত নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা। আরো পাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ শতাংশ ছাড়ে ইএমআই সুবিধায় পণ্য কেনার সুযোগ। বিকাশ পেমেন্টেও আছে ছাড়ের সুবিধা।
এদিকে ওয়ালটন প্যাভিলিয়নে ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইনের সিজন- ২ এর আওতায় নির্দিষ্ট মডেলের এলইডি ও স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক। ৮ হাজার ৯৯০ টাকায় ওয়ালটনের ২৪ ইঞ্চি বা ৬১০ মিলিমিটার এলইডি টিভি, ১১ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি বা ৮১৩ মিমি এলইডি টিভি, ১৫ হাজার ৯৯০ টাকায় নতুন মডেলের ৩৯ ইঞ্চি বা ৯৯১ মিমি এলইডি টিভি এবং ১৯ হাজার ৯৯০ টাকায় ৪৩ ইঞ্চি বা ১.০৯ মিটারের এলইডি টিভি পাওয়ার সুযোগ পাবেন।
ওয়ালটন প্যাভিলিয়নের (নম্বর ২৯) ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এবারের মেলায় ২১ টি মডেলের টিভি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে নতুন বছর উপলক্ষে মেলায় এসেছে ফোর-কে রেজ্যুলেশনের ইকো-এনার্জি সমৃদ্ধ ৫৫ ইঞ্চি বা ১.৩৯ মি স্মার্ট টিভি। ৯৯ হাজার ৯’শ মূল্যের ওয়ালটনের এই ফোর-কে টিভি মেলায় ১০ শতাংশ নগদ ছাড়ে ৮৯ হাজার ৯১০ টাকায় কেনা যাবে।
ফোর-কে টিভির পাশাপাশি মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রথম বাংলা ভয়েস সার্চ ৩২ ইঞ্চির স্মার্ট টিভি প্রদর্শন করছে ওয়ালটন। ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেমযুক্ত ওয়ালটনের এই স্মার্ট টিভিতে বাংলার পাশাপাশি আছে ইংরেজি ও হিন্দি ল্যাঙ্গোয়েজের সার্চ অপশন। এর ফলে ইউটিউব বা ব্রাউজারে বাংলায় পছন্দের কোনো কন্টেন্ট খুঁজতে গ্রাহককে টিভির রিমোর্ট দিয়ে আর টাইপ করতে হবে না। ‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার। এরপর বাংলায় কন্টেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব অথবা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সার্চ করা যাবে ইংরেজি ও হিন্দি কন্টেন্ট। এই প্রযুক্তি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।
বাংলাদেশে একমাত্র ওয়ালটনের স্মার্ট টিভিতেই সংযোজন করা হয়েছে বাংলা ভয়েস সার্চ অপশন। ২৪ হাজার ৯৯০ টাকা মূল্যের ওয়ালটনের এই ৩২ ইঞ্চি বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি মেলায় কেনা যাবে মাত্র ২২ হাজার ৪৯১ টাকায়।
ওয়ালটন প্যাভিলিয়নে প্রদর্শিত ও বিক্রি করা স্মার্ট টেলিভিশনের মধ্যে আরো আছে ৩১ হাজার ৯’শ টাকা মূল্যের ৪৩ ইঞ্চির ২টি মডেলসহ ৩৯ হাজার ৯’শ টাকা মূল্যের ফুল মেটালিক বডির আরো ১টি মডেল, ২৭ হাজার ৯’শ টাকা মূল্যের ৩৯ ইঞ্চির ১টি মডেল এবং ২১ হাজার ৯’শ টাকা মূল্যের ২ মডেলের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। ওয়ালটনের স্মার্ট টিভিতে রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারন্যাল মেমোরি।
এদিকে এলইডি টিভির মধ্যে ক্রেতারা ২৭ হাজার ৯৯০ টাকায় ৪৩ ইঞ্চি, ২৩ হাজার ৯৯০ টাকায় ৩৯ ইঞ্চির নতুন মডেল, ১৫ হাজার ৮’শ টাকায় ৩২ ইঞ্চির ২টি মডেল এবং ১১ হাজার ৯৯০ টাকায় ২৪ ইঞ্চি টিভি কিনতে পারবেন।
ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, দেশের বাজারে ব্যাপক জনপ্রিয় ওয়ালটন টিভি। ২০১৯ সালে ৫ লাখ ২ হাজার টিভি বিক্রির লক্ষ্যমাত্রার বিপরীতে বিক্রি হয়েছে ৬ লাখ ৫ হাজার টিভি। এ বছর লক্ষ্য ১০ লাখ টিভি বিক্রি করা। যার নাম দেয়া হয়েছে ‘মিশন ওয়ান মিলিয়ন’।
ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার মো. তানভীর মাহমুদ শুভ জানান, ওয়ালটন টিভি ইতোমধ্যে অর্জন করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস), স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন অব নাইজেরিয়া প্রোডাক্ট কনফরমিটি এ্যাসেসমেন্ট প্রোগ্রাম এর টেস্টিং সার্টিফিকেটসহ ইউরোপের বিভিন্ন মান সনদ। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- ওয়ালটন
