ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ

শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ
×

ফাইল ছবি/সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৭:৫৯

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী শুক্র ও শনিবার বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

বুধবার মেলার সদস্য সচিব আব্দুর রউফ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্র ও শনিবার- এই দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার চিঠি দেয় নির্বাচন কমিশন।

ওইদিনই আব্দুর রউফ জানান, বাণিজ্য মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

×