ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিজয়ীদের পুরস্কারের টাকা ‘নগদে’ দিলেন অর্থমন্ত্রী

বিজয়ীদের পুরস্কারের টাকা ‘নগদে’ দিলেন অর্থমন্ত্রী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৮:৫৫ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০৮:৫৬

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কারের টাকা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ এর মাধ্যমে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। 

শনিবার ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ম্যারাথন ও সাইক্লিংয়ের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, দেশের তরুণ সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হোক। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ একটি সাজানো জীবনযাপন করতে পারবে। আর এর মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 

বক্তব্য শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সরকারি সেবা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর একটি বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’ সেবাটি ব্যবহার করেন। তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান মঞ্চ থেকে চারজন স্বর্ণপদক জয়ী অ্যাথলেটদের পাঁচ হাজার টাকা করে পুরস্কার নিজ হাতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ এর মাধ্যমে প্রদান করেন।

‌‌‘নগদ’-এর বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’, এই ফিচারের মাধ্যমে ‘নগদ’ অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে পারেন একজন মোবাইল ফোন ব্যবহারকারী। ‘নগদ’-এর এই বিশেষ ফিচার দেখে মুগ্ধ হন অর্থমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তিনি ‘নগদ’কে সামনে এগিয়ে যাওয়ার জন্য তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আরও উপস্থিত ছিলেন-চ্যাম্পিয়নশিপের উপদেষ্টা কমিটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহ। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×