ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কৃষকদের ধান কাটার মেশিন দিলো ব্যাংক এশিয়া

কৃষকদের ধান কাটার মেশিন দিলো ব্যাংক এশিয়া
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৬:১৫ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৬:২২

বিদ্যমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট কাটিয়ে উঠতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান কাটা মেশিন বিতরণ করল ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া কর্মকর্তাদের আর্থিক অনুদানে গঠিত তহবিল থেকে গত ৩০ এপ্রিল রাজশাহীর মন্ডুমালায় রাজশাহী ও নওগাঁ জেলার কৃষকদের মাঝে ৬টি ধান কাটার মেশিন বিতরণ করা হয়।

একেকটি মেশিন প্রতি ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটতে সক্ষম।

মেশিন বিতরণ অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক একরাম হোসেন ও মহাদেবপুর শাখা ব্যবস্থাপক ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রমিকের অভাবে অনেক কৃষকই বর্তমানে ঘরে ধান তুলতে পারছেন না। এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতে ব্যাংক এশিয়ার এমন উদ্যোগ। সংবাদ বিজ্ঞপ্তি 



আরও পড়ুন

×