ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে শপআপ ও অভিযাত্রিক

ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে শপআপ ও অভিযাত্রিক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ১০:৪০ | আপডেট: ৩১ মে ২০২০ | ১২:৫২

কভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশের ক্ষুদ্র ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে। নিজের পরিবারের খেয়াল রাখা, কর্মচারীদের বেতন পরিশোধ, সবই হয়ে গেছে অনিশ্চিত। কিন্তু চক্ষু লজ্জায় কাউকে তা বলতে পারছেন না।

শপআপ ও অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে “প্রোজেক্ট সক্ষম”, যার মাধ্যমে ১০০০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেন তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারেন।

দেশের কয়েক লাখ ক্ষুদ্র ব্যবসায়ীর বিনিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করে আসছে শপআপ। অপরদিকে অভিযাত্রিক ফাউন্ডেশন, প্রোজেক্ট সক্ষম-এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের গ্র্যান্ট হিসেবে প্রাথমিক বিনিয়োগ প্রদান করেছে। গত ২ বছরে ৪৯২ জন উদ্যোক্তাকে আর্থিক সহায়তা দিয়েছে প্রোজেক্ট সক্ষম।

এইবছরে, দুই প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াসে আরও বড় পরিসরে কাজ শুরু করেছে প্রোজেক্ট সক্ষম। উদ্যোক্তাদের জীবিকা নির্বাহের স্থায়ী অবলম্বন গড়ে দেয়ার জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে। কোন সাময়িক সমাধান নয়, যেন তারা আর্থিকভাবে নিরাপদ থাকতে পারেন বছরের পর বছর, সেই জন্যই এই উদ্যোগ হাতে নেয়া।

মহামারির প্রভাবে যেই সব ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা ও পরিবারের সুরক্ষা এখন ক্ষতির মুখে, তাদের পাশে দাঁড়িয়েছে শপআপ ও অভিযাত্রিক ফাউন্ডেশন, যেন তারা আবার নতুন উদ্যমে তাদের ব্যবসা শুরু করতে পারেন। এভাবে তারা গড়ে তুলবেন অনেক মানুষের জন্য কর্মসংস্থান। অপর দিকে দেশের অর্থনীতিতে রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে সাথে আছে সমকাল, ঢাকা ট্রিবিউন এবং আইস বিজনেস টাইমস। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×