মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ বাড়ল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২০ | ০৪:০৩ | আপডেট: ১১ জুন ২০২০ | ১০:৩০
আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এই খাতে এবার ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।
- বিষয় :
- বাজেট
- বাজেট ২০-২১
- বাজেট ২০২০-২১