অগ্রণী ব্যাংকের পরিচালক আব্দুল মান্নান মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১০:০৭ | আপডেট: ২৩ জুন ২০২০ | ১০:৩৯
অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক (সাবেক জেলা ও দায়রা জজ) এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
যানাজা শেষে তাকে নিজ গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ জেলার কামারগাঁও গ্রামে সমাহিত করা হয়। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়েছে। পরে প্রধান কার্যালয়ের নামায ঘরে বাদ যোহর মরহুমের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- অগ্রণী ব্যাংক
- আব্দুল মান্নান