ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যারাভান শুরু

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যারাভান শুরু
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৬:২২

নারী স্বাস্থ্যসুরক্ষা ব্র্যান্ড ‘ফ্রিডম’ এর চলমান ‘স্কুটি নাকি গোল্ড’ শীর্ষক মেগা কনজিউমার ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে শুরু হয়েছে ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যারাভান।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা এতে অংশগ্রহণ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাম্পেইনটি এখনও চলমান। তাই এখনও ফ্রিডমের নির্ধারিত প্যাক কিনে অংশ নিয়ে স্কুটি অথবা গোল্ডসহ আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে শুরু হওয়া ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যারাভান পুরো জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে। বিভিন্ন জনসমাগমস্থল, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পেইনের প্রচারণা চালানোর পাশাপাশি ভাগ্যবান স্কুটি বিজয়ীদের নিজ নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে। 

ক্যাম্পেইনে অংশগ্রহণ করাও খুবই সহজ। ফ্রিডম-এর নির্ধারিত প্যাক কিনে প্যাকের ওপর থাকা QR কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করলেই স্কুটি অথবা গোল্ড জয়ের সুযোগ মিলবে।

আরও পড়ুন

×