রোববার থেকে নভোএয়ারের বরিশাল ফ্লাইট শুরু
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০০:৫৭ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০১:০৩
নভোএয়ার বরিশাল রুটে রোববার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছে। বেসরকারি এই এয়ারালাইন্সটি প্রতিদিন ঢাকা থেকে বিকাল ৩টা ১৫ মিনিটে ছেড়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে। আবার বিকাল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হল। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নভোএয়ার
- ফ্লাইট পরিচালনা
- এয়ারালাইন্স