১২ হাজার তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে পিকেএসএফ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ২৩:২২ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ০৪:৫১
আধুনিক শিল্প চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তাদের টেকসই কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল এসআইসিআইপি-পিকেএসএফ প্রকল্প। তিন বছর মেয়াদি এ প্রকল্পের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দেশের ১২ হাজার তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৩০ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৭০ শতাংশের ক্ষেত্রে নিম্ন আয়ের এবং প্রান্তিক অঞ্চলের তরুণরা অগ্রাধিকার পাবে।
সোমবার রাজধানীর আগারগাওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পিকেএসএফ ভবনে সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের পিকেএসএফ অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সহযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এ প্রকল্পে সহায়তা
করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রধান অতিথি
ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
- বিষয় :
- প্রশিক্ষণ কোর্স
