ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপিআইয়ের সভাপতি মোশারফ, মহাসচিব সাফির

বিপিআইয়ের সভাপতি মোশারফ, মহাসচিব সাফির
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০২:০০

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী এবং মহাসচিব হয়েছেন কোয়ালিটি ব্রিডার্স লিমিটেডর পরিচালক মো. সাফির রহমান। সোমবার ঢাকার মতিঝিলে অনুষ্ঠিত নির্বাচনে পোল্ট্রি পেশাজীবী পরিষদ নিরঙ্কুশ জয় পায়।

এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডায়মন্ড এড লিমিটেডের সিইও মো. আসাদুজ্জামান এবং খান এগ্রো ফিড প্রডাক্টের স্বত্বাধিকারী মো. সৈয়দুল হক খান। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে এনার্জি টেকনোলোজির প্রোপাইটর মোস্তফা জাহান, যুগ্ম-মহাসচিব পদে মোহাম্মদ আলমগীর হোসেন ও অঞ্জন মজুমদার, প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে গাজী নূর আহাম্মাদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হয়েছেন শাহ ফাহাদ হাবিব, মিজানুর রহমান মিন্টু, রাশিদ আহামাদ, মোহাম্মদ জহির উদ্দিন, খায়রুল বাসার সাগর, ফয়েজ রাজা চৌধুরী, মো. সালাউদ্দিন মুন্সী, মো. সোলেমান কবীর, মো, ইমরান হোসাইন, নাবিল আহামেদ।

আরও পড়ুন

×