খেজুর আমদানিতে শুল্ক কমে ১৫%
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৩
| প্রিন্ট সংস্করণ
আসন্ন রমজান মাসে খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর-সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে, তা এ বছরও বহাল আছে।
- বিষয় :
- খেজুর
